ভোলাহাটে সড়কে দস্যূতা করে পালানোর সময় দুই সহদোর গণপিটুনিতে নিহত
- জাকির হোসেন পিংকু
-
২০২৪-১০-৩১ ২১:৩১:১৫
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সড়কে দস্যূতা করে পালাতে গিয়ে গণপিটুনিতে সহদোর দুই ভাই নিহত হয়েছেন। তবে স্থানীয় অনেকেই ঘটনাটি ডাকাতির বললেও পুলিশ বলছে এটি দস্যূতা। নিহতরা হলেন ভোলাহাটের জামবাড়িয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের হাবিবুর রহমান হবুর ছেলে ইয়াকুব (২৪) ও আলমগীর(২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত বুধবার(৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভোলাহাটের ছোট জামবাড়িয়া গ্রামের পাশে ভোলাহাট থেকে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরগামী সড়কে অন্তত: ৪ জন দস্যূ দেশীয় অস্ত্র নিয়ে রহনপুর থেকে ২ মহিলা ও ২ শিশুসহ ৪ যাত্রী নিয়ে আসা একটি ব্যাটারিচালিত রিক্সাভ্যানের গতিরোধ করে। এর পর তারা এক মহিলার নিকট থেকে ২০ হাজার টাকা ও এক কানের একটি স্বর্ণের দুল এবং ভ্যান চালকের ১ হাজার ২০০ টাকা নিয়ে পালায়। এ অবস্থায় ভ্যানযাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের মানুষজন ও গ্রামবাসি এগিয়ে এসে ছিনতাইকারীদের তাড়া শুরু করে। এ সময় ইয়াকুব ও আলমগীর দু’ভাইসহ তিনজন গাছে উঠে পালানোর চেষ্টা করে। তবে জনতা তাদের দু’ভাইকে গাছ থেকে নামিয়ে পিটিয়ে মারে। তবে অপর একজন কৌশলে পাশের পুকুরে লাফ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
বৃহস্পতিবার(৩১ অক্টোবর) বিকালে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান বলেন, পুলিশ দস্যূতার পর গণপিটুনিতে নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে দস্যূত্যার শিকার জামবাড়িয়া ্ইউনিয়নের কালীনগর গ্রামের রুম্পা বেগম থানায় দস্যূতা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। ওসি আরও বলেন, নিহত বড়ভাই ইয়াকুবের নামে ভোলাহাট থানায় ডাকাতি প্রস্তুতি মামলা রয়েছে। নিহতদের ব্যাপাওে এখনও কোন অভিযোগ পাওয়া যায় নি। এ ব্যাপারে উর্ধথণ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
সংশ্লিস্ট জামবাড়িয়া ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন বলেন, জামবাড়িয়া ্ইউনিয়নের কালীনগর গ্রামের রুম্পা বেগম জেলার শিবগঞ্জ উপজেলার ব্যাংক থেকে টাকা উঠিয়ে গোমস্তাপুওে ভাইয়ের বাড়িতে বেড়ানোর পর রহনপুর সড়ক ধরে বাড়ি ফেরার পথে ঘটনার শিকার হন।ভ্যানে রুম্পা, তাঁর মা ও তাঁর দুই শিশু সন্তান ছিল।