কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারকে জরুরী আর্থিক সহায়তা
- ইমাম হোসেন খাঁন :
-
২০২৪-১০-৩১ ০৫:০৬:২৯
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সমাজসেবা অধিদপ্তরের আওতায় চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ( সিএসপিবি) প্রকল্প ফেইজ-২ (১ম সংশোধিত)। ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত
৯০ শিশুর পরিবারকে জরুরী আর্থিক সহাতা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত
৯০ শিশুর পরিবারকে জরুরী আর্থিক সহাতা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো: মাঈন উদ্দীন।