কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও নেপাল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১০-৩০ ০৮:৫৯:১১
image

বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ও স্বাগতিক নেপাল কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে।
গ্রুপ পর্বের সেরা হয়ে ভারতকে পেছনে ফেলে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ সেমিফাইনালে ওঠে। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের নারী খেলোয়াড়রা বড় ব্যবধানে হারায় ভুটানকে।
টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের হাতছানি এখন সাবিনা, তহুরাদের সামনে। শিরোপা ধরে রাখার লক্ষ্যেই শিষ্যদের প্রস্তুত করেছেন বাংলাদেশ নারী দলের হেড কোচ পিটার বাটলার।
গত আসরের ফাইনালেও নেপালের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ দল। অন্যদিকে, গত আসরের ফাইনালে বাংলাদেশের কাছে পরাজয়ের প্রতিশোধ নেয়ার লক্ষ্য স্বাগতিক নেপালের। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনাল খেলাটি শুরু হবে বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।