মহেশখালী কক্সবাজার ২৯ অক্টোবর ২০২৪
মহেশখালী ফের অবৈধ বালু উত্তোলন কারিদের আতঙ্কের নাম সদ্য যোগদানকৃত মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা!
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা ডেম্বুনিয়া পাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের অপরাধে ৫ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় বালু উত্তোলনের সরঞ্জামসহ দুইটি এস্কেভেটর জব্দ করা হয়।
২৮ অক্টোবর সোমবার বিকালে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা ডেম্বুনিয়া পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এর ভ্রাম্যামাণ আদালত অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় ৫ জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে একই সাথে দুইটি এস্কেভেটর জব্দ করে।
সহযোগিতায় ছিলের-মহেশখালী উপজেলা (ভূমি) অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নাজির মুহাম্মদ মাঈনুল হাসান। নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য সহ মহেশখালী থানা পুলিশের একটি টিম।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন-
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।