বরগুনা প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে বরগুনায় গণসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৮ অক্টোবর সোমবার বিকাল ৩ টায় পৌর শহরের লঞ্চঘাট এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা পৌরসভা ও সদর উপজেলা শাখার আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সদর থানা আমীর মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা আমীর মাওলানা মহিবুল্লাহ হারুন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারী মাওলানা এস এম আফজালুর রহমান, বরগুনা জেলা নায়েবে আমীর আসাদুজ্জামান আল মামুন, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল আমীন, উপজেলা নায়েবে আমীর মাওলানা আবদুল লতিফ, পৌরসভা আমীর মাওলানা আবদুল জলিল ,ছাত্র শিবির বরগুনা জেলা শাখার সভাপতি সুমন আবদুল্লাহ প্রমুখ। গণসমাবেশে পরিচালনা করেন পৌরসভা নায়েবে আমীর মাওলানা জহিরুল হক।উল্লেখ্য ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের সন্ত্রাসীরা লগি বৈঠা অস্ত্র -সস্র দিয়ে ঢাকাসহ সারাদেশের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ নেতা-কর্মীকে নৃশংসভাবে হত্যা করে এবং সহস্রাধিক নেতাকর্মী আহত হয়। এর পূর্বে ২৭ অক্টোবর সন্ধ্যায় গাজীপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা রুহুল আমীনকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ সন্ত্রাসীরা সারাদেশে গণহত্যা চালায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী'র ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে একটি শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি বৈঠা দিয়ে জামায়াতে শিবিরের নেতাকর্মীদের পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের পর নিহতের লাশের ওপর উঠে নৃত্য করে উল্লাস করে। সেই পৈশাচিক দৃশ্য দেশের বিভিন্ন গণমাধ্যমে বিশ্ববাসী প্রত্যক্ষ করে। তাই বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবরের খুনিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করে খুনিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে সারাদেশের ন্যায় গণসমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা পৌর ও সদর উপজেলা শাখা।