করিমগঞ্জে ইসলামী আন্দোলনের গণ-সমাবেশ গাজী আতাউর রহমান

  • ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ :
  • ২০২৪-১০-২৭ ২২:৪১:৩১
image

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (২৭ অক্টোবর)  দুপুর ৩টায় করিমগঞ্জ মহাবিদ্যালয় মাঠে এ গণ- সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি, হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার। 
ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা  শাখার সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম ভূইয়ার  সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি, এ.বি.এম ইমদাদুল্লাহ জেলা সেক্রেটারি, মুহাম্মদ রুকন উদ্দিন জেলা জয়েন্ট সেক্রেটারি, মাওলানা প্রভাষক মুহাম্মাদ মুস্তফা কামাল জেলা সাংগঠনিক সম্পাদক, মুফতি মুহাম্মাদ শরীফুল ইসলাম জেলা প্রশিক্ষন সম্পাদক,হাফেজ মাওলানা আব্দুস সাত্তার জেলা সদস্য মাওলানা মাহমুদুর রহমান মাহমুদ। 
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক, মাওলানা নোমান আহমাদ উপজেলা সভাপতি, হাফেজ মাওলানা মোশাহিদুজ্জামান হাবিবী ইমাম উলামা পরিষদ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি, হাফেজ মাওলানা মোবারক হোসেন বুলবুল সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা ওয়ালীউল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা মুফতি নাছির উদ্দিন উপজেলা প্রশিক্ষণ সম্পাদক, হাফেজ মাওলানা রবিউল আউয়াল পৌর সভার সভাপতি, মাওলানা রফিকুল ইসলাম ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি, মুহাম্মাদ আক্কাস বাংলাদেশ মুজাহিদ কমিটি করিমগঞ্জ উপজেলা শাখার ছদর মুহাম্মাদ গোলাপ মিয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি, মুহাম্মাদ মাহমুদুল হাসান মাহমুদ ইসলামী ছাত্র আন্দোলন বাংরাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি, মুহাম্মাদ উবায়দুল্লাহ প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের জান মাল লুটপাট করবে না বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। পরিবর্তনের সময় এসেছে, জনগণ এবার ভালো নেতৃত্বের জন্য ভোট দিতে পারবে।তিনি আরো বলেন দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গণ-সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের উপজেলাে সেক্রেটারী হাবিবুল্লাহ হাবিব।