চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আওয়ামী লীগের ছাত্র সংগঠন সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ সময় তারা ছাত্রলীগ বিরোধি নানা শ্লোগাণ দেয়। পরে শহরের শান্তিমোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন,ছাত্রলীগ বিগত দিনে সারাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি,বিরোধীদের উপর মামলা, হামলা,দখলবাজিসহ নানা অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রম করেছিল। বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বক্তারা আরও বলেন, ছাত্রলীগের সকল অপকর্ম বিবেচনা নিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা অন্তর্বর্তী সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
সমাবেশ শেষে আনন্দ মিছিলটি পূণরায় বিভিন্ন সড়ক ঘুরে সন্ধ্যায় নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। কর্মসূচীতে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোত্তাসিন বিশ্বাস, আল মাসুদুর সোহান,আকিব মিয়া, তানভীর হোসেন,রাতুল হাসান নিশান, সাব্বির হোসেন সহ শতাধিক অংশগ্রহণকারী ছিলেন।