ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস, ২০৩৪ পালিত

  • ননীগোপাল
  • ২০২৪-১০-২৩ ০৯:৫৩:০৬
image

আজ ২২ অক্টোবর  মঙ্গলবার দিবসটি পালনে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই শ্লোগানে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাফিউল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: মামুন বিশ্বাস, বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক তন্ময় কুমার ধর, নিরাপদ সড়ক চাই ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আবু মহী উদ্দীন, সাধারণ সম্পাদক ননীগোপাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহিদ ইকবাল, সদস্য মাসুদ আহম্মেদ সুবর্ণ, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক, জেলা ট্রাক ও ট্র্যাঙ্কলড়ি সমিতির সভাপতি প্রমুখ । বক্তাগণ শহরের রাস্তাগুলোর যানবাহনে চলাচলের সুবিধা ও অসুবিধাগুলো চিহ্নিত করে কিভাবে সমাধান করা যয়  তার উপর গুরুত্ব আরোপ করেন। তাছাড়া ফুটপাত দখল মুক্ত করা, যত্রতত্র গাড়ী থামিয়ে যাত্রি উঠানামা ও যানযট নিরসনে পদক্ষেপ গ্রহন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়। এরপুর্বে নিরাপদ সড়ক চাই, ঠাকুরগাঁও জেলা শাখার সদস্যগণ র্যালী ও পথচারী, মটর সাইকেল আরোহী সহ সাধারনের মাঝে সচেতনতা মুলুক লিফলেট বিতরণ করেন।  এসময় শ্রমিক ইউনিয়নের বিভিন্ন প্রতিনিধিগণ ও স্কুলের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন।