ইউক্রেনে দ্রুত শান্তি ফিরে আসুক প্রত্যাশা ভারতের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১০-২৩ ০৮:৫৮:৫০
image

মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে তিনি চান ইউক্রেনে দ্রুত শান্তি ফিরে আসুক এবং এর জন্য প্রচেষ্টাকে তিনি সমর্থন করেন। 
কাজান থেকে এএফপি জানায়,কাজানে ব্রিকস সম্মেলনের উদ্বোধনী দিনে পুতিনকে মোদি বলেন, 'রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতের বিষয়ে আমরা ক্রমাগত যোগাযোগ রাখছি।'
তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি যে সকল বিরোধ শুধুমাত্র শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত। আমরা দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করি।'