চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রæপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-২২ ২১:১৪:০৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুবাগ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পূর্ব শত্রæতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও ধারাল অস্ত্র নিয়ে  বিবাদমান স্থানীয় দু’গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একপক্ষের অন্তত: দু’জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,মঙ্গলবার(২২ অক্টোবর) সকাল ৮ টার দিকে দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে অন্তত: ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটান হয়। এ সময় মারামারির ঘটনাও ঘটে। এতে দুজন আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রগুলো আরও জানায়, পূর্বে কবরস্থানের জমি নিয়ে সাত্তার ও জামিলুর দু’গ্রæপে দ্বন্দ শুরু হলেও পরে আরও কিছু বিষয় যুক্ত হয়ে তা বর্তমানে এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দে রুপ নেয়। এই দফায় গত সোমবার(২১ অক্টোবর)  বিকালে দু’গ্রæপে সংঘর্ষ শুরু হয় । চলমান সংঘর্ষে মঙ্গলবার সকালে সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে জামিরুল গ্রæপের দু’জন আহত হয়। আতংকিত হয়ে ওঠে এলাকাবাসী। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম জাকারিয়া বলেন, এ ঘটনায় জামিলুর রহমান  বাদী হয়ে থানায় ১৫ জনকে নামীয়সহ অজ্ঞাত আরও ১০/১৫ জনের নামে বিস্ফোরক আইনে মামলা করেছেন। পুলিশ বিস্ফোরণের আলামত জব্দ করেছে। আসামী গ্রেপ্তারে অভিযান চলছে।