চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-২১ ২২:৫৬:৪৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উপর কয়লারদিয়াড় এলাকায় অবস্থিত অবৈধ ৩টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে  ভ্রাম্যমাণ আদালত। তবে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সংশ্লিস্ট কর্মকর্তা ও আইনশৃঙ্কলা রক্ষা বাহিনীর সদস্যরা ফিরে আসার সময় পাশেই অবস্থিত আরও  ২টি  ইটভাটা গুঁড়িয়ে দেবার দাবিতে স্থানীয়রা তাদের সড়কে ব্যারিকেড দিয়ে থামিয়ে দেয়। কর্মকর্তারা এ সময় জনতার ঘেরাওয়ে সড়কেই প্রায় ৪ ঘন্টা অবরুদ্ধ থাকেন।
পুলিশ,পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযানে পাশাপাশি অবস্থিত স্মার্ট, সনি-১ ও সনি-২ নামের ইটভাটা তিনটি এস্কেভেটর দিয়ে চিমনিসহ সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছানোয়ার হোসেনসহ বিভিন্ন আইনশৃঙ্কলা রক্ষা বাহিনীর সদস্যরা ফেরৎ আসার সময় জনতার দাবির মুখে অবরুদ্ধ হন। স্থানীয়রা একই এলাকায় অবস্থিত সাথী ও সেভেনস্টার নামক আরও দুই ভাটা গুঁড়িয়ে দিয়ে যাবার দাবি জানাতে থাকেন। কিন্তু তারা কোনক্রমেই  ভাটা দুটি না ভেঙ্গে তাদের যেতে না দেবার কথা জানালে সৃষ্টি হয় অচলাবস্থা। ছুটে আসেন শিবগঞ্জের ইউএনও আফতাবুজ্জামান আল ইমরান,সেনাবাহিনীর কর্মকর্তাসহ একটি দল, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়াসহ অতিরিক্ত পুলিশ। কর্মকর্তারা সকলেই স্থানীয়দের বোঝান যে, ওই ভাটা দুটি ভাঙ্গার বিষয়টি প্রক্রিয়াধীণ। আইনী প্রক্রিয়া শেষে ওই দুটিও দ্রæত ভেঙ্গে দেয়া হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শান্তিপূর্ণ সমাধান শেষে সকলে ফেরৎ আসেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছানোয়ার হোসেন বলেন,জেলা প্রশাসক প্রদত্ত লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ৩টি ভাটা ভেঙ্গে দেয়া হয়েছে। ভেঙ্গে দেবার দাবিকৃত  অপর ভাটা দুটির ব্যাপারে  ‘নিষিদ্ধ এলাকায় অবস্থিত’ মর্মে প্রতিবেদন দেয়া হয়েছে উর্ধতণ কর্তৃপক্ষের নিকট। বিষয়টি অনুমোদন হলেই ইটভাটা দুটি ভাঙ্গা হবে। তিনি আরও বলেন, এ ব্যাপরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের ৮ ধারা অনুযায়ী পদক্ষেপ নেয়া হচ্ছে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবস্থিত ভাটাগুলো পরিবেশ দূষণ ঘটিয়ে  শিক্ষার্থীসহ গ্রামবাসীর স্বাস্থ্যহানি,ফসলী জমি ও আমবাগানের ক্ষতি করছে। এগুলো বন্ধের দাবি দীর্ঘদিনের। এ ব্যাপাওে গত ৪ সেপ্টেম্বও শিক্ষার্থীরা মানববন্ধন কওে ও ইউএনওকে স্মারকলিপি দেয়। এরপর গত ১০ সেপ্টেম্বর স্মার্ট ভাটাকে একদফা অর্থদন্ড কওে ভ্রম্যমাণ আদালত। সে সময় তাদের সকল কাগজপত্র দেখাতে নোটিশ করা হয়।