হাজী সরোয়ারের সহায়তায় ইদবস্ত্র পেল ১৫'শ মানুষ
- নিউজ ডেস্ক:
-
২০২১-০৫-১০ ১৮:৪৮:৪৮
নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি হাজী সরোয়ার হোসেন সেদু'র নিজস্ব তহবিল হতে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ মে)বিকালে গরীব ও অসহায় মানুষের মাঝে এ ইদবস্ত্র বিতরণ করা হয়।
ইদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার আহবায়ক জনাব সামছুল আলম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।