২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার মাসব্যাপী বিভিন্ন কর্মসুচি পালন করে আসছে। তারই অংশ হিসেবে রাউজান হাইওয়ে পুলিশের সাথে মতবিনিময় অনুষ্টিত হয়।
১৯ অক্টোবর ২০২৪ রাত ৮:৩০ মিনিটের দিকে রাউজান হাইওয়ে থানায় এই মতবিনিময় অনুষ্টিত হয়েছে। সড়কে যানজট, অবৈধ ফুটপাত দখল,সড়কের উপর অবৈধ গাড়ী পার্কিং সহ চালক,যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য ব্যাপক আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন রাউজান হাইওয়ে থানার ইনচার্জ জনাব,সিরাজুল ইসলাম ও নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক জয় দাশ গুপ্ত কার্যকরি সদস্য শুভ দাশ,অন্তর দাশ,তৌহিদ, রাব্বি প্রমূখ।