চাঁপাইনবাবঞ্জে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স অভিযানে ৩ ডাব দোকানদারের অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-১৬ ০৮:৪৮:০৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকিকরণে গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান অব্যহত রয়েছে।মঙ্গলবার(১৫ অক্টোবর) দুপুরে জেলা শহরের পুরাতন বাজার ও রেলস্টেশন সংলগ্ন ডাবপট্টিতে এই অভিযান চালানো হয়।
টাস্কফোর্স সূত্র জানায়, এসময় মূল্য তালিকা না থাকায় ৩ ডাব বিক্রেতাকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। টাস্কফোর্সের নেতৃত্বে ছিলেনÑ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব। এসময় কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়-চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তা শহীদুল ইসলাম,জেলা ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ সংশ্লিস্টরা উপস্থিত  ছিলেন।