চাঁপাইনবাবগঞ্জ ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-১৬ ০৮:৪৫:১৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৫অক্টোবর) বিকালে জেলা শহরের আ আ ম মেসবাবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রেজাউল করিম। সূচনা বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ।