কোম্পানীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-১০-১৬ ০৮:৩৭:৫৫
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
"স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ"-এ প্রতিপাদ্যেকে সামনে রেখে নোয়াখালীর  কোম্পানীগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে বসুরহাট পৌরসভার আয়োজনে ধোয়া প্রদর্শন, পদযাত্রা ও আলোচনা সভার মাধ্য উক্ত কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসাইন পাটোয়ারী, বসুরহাট পৌরসভার সচির মোঃ হালিম উল্যাহ, সহকারী প্রকৌশলী মোঃ ইয়াছিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাইন উদ্দীন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, পৌরসভা জামায়াত ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, কাউন্সিলর নুরনবী সবুজ, মাজারুল হক তৌহিদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।