সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ছেলেদের ৩৫ ও মেয়েদের ক্ষেত্রে ৩৭ বছর বৃদ্ধির সুপারিশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১০-১৫ ০৪:৫১:২৭
image

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ছেলেদের ৩৫ ও মেয়েদের ক্ষেত্রে ৩৭ বছর বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত পর্যালোচনা কমিটির আহ্বায়ক আব্দুল মুয়ীদ  চৌধুরী এই সুপারিশ করেন। 
পরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়টি  যৌক্তিক। আশপাশের অনেক  দেশেই এমন আছে। বয়স বাড়লে  কোন  বৈষম্য হবে না বলেও জানান তিনি। ছেলেদের ৩৫ আর  মেয়েদের  ক্ষেত্রে ৩৭ বছর সুপারিশ করা হয়েছে। 
মেয়েরা পারিবারিক নানা কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে পারে না, সেজন্য তাদের ৩৭ বছর সুপারিশ করা হয়েছে। অবসবের বিষয়ে কোন সুপারিশ করা হয়নি জানিয়ে আব্দুল মুয়ীদ  চৌধুরী বলেন এখন যারা চাকরিতে আছেন তাদের অবসরের বয়সসীমার বিষয়ে সিদ্ধান্ত নেবে উপদেষ্টারা।