চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-১২ ২৩:৪১:০৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের অভিযানে ৯ বোতল ফেনসিডিলসহ মো. সোহেল (৩০) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। সে উপজেলার চকবহরম গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।  গত শুক্রবার  দিবাগত রাত ১টার দিকে (শনিবার,১২ অক্টোবর)  মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার সোহেল একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে জেলার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহে জড়িত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।