যশোরের চৌগাছার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'চৌগাছা পরিবার' -এর পক্ষ থেকে চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের শুকুর আলীর নাতিছেলে মোঃ আমির হামজাকে হার্টে ছিদ্র অপারেশনর জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। আজ শনিবার (১২ অক্টোবর) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের আহবানে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ছোট্ট শিশু আমির হামজার (০৫) দীর্ঘদিন ধরেই হার্টের ছিদ্র চিকিৎসার জন্য অনেক অর্থ ব্যয় করেছেন। আমির হামজা তার নানাবাড়িতে থেকেই মানুষ হয়েছে, তাই নিরুপায় হয়ে তিনি চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পাতিবিলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মিজানুর রহমানকে জানাই, তিনি তাৎক্ষণিকভাবে তার পক্ষ থেকে অর্থ সংগ্রহ করে এবং সংগঠনের সকল সদস্যদের বিচার বিবেচনায় সম্মতি হয়ে ১৫,০০০(পনেরো হাজার টাকা) আর্থিক সহায়তা প্রদান করে।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি শাহীন কবির, পাতিবিলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত আলিফ, খালিদ হাসান, শামীম রেজা, জিহাদ হোসেন, প্রমুখ। "বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। আগামীতে দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।