আটরা গিলাতলা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শনে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-১০-১১ ২১:৩২:১৫
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ সনাতন ধর্মালম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে ফুলতলা উপজেলার খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের  বুড়ো মায়ের গাছতলা, মশিয়ালী বাড়ইপাড়া, আপিলগেট পালপাড়া, দক্ষিণ গিলাতলা পালপাড়া, বিল ডাকাতিয়া সহ  সকল পূজা মন্দির পরিদর্শন করেন ফুলতলা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান। এসময় তার সাথে ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের ভ’মি সহকারী কর্মকর্তা  পাপিয়া সুলতানা, কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা , উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন , মোঃ হাদিউজ্জামান, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, মিয়া ইমলাখ  হোসেন, মোঃ শুকুর আলী, পূজা কমিটির সভাপতি অনিক দাস, সাধারণ সম্পাদক শান্ত সরকার, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, মোঃ রিয়াজ  , মুরাদ মল্লিক জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।