চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে শিশু নিখোঁজ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-১১ ১৮:৩১:১৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে ডুবে হাসান আলী  নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। সে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ধোয়াপুকর গ্রামের সমির আলীর ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসায় ছাত্র।। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার (১১অক্টোবর) দুপুর ১২টার দিকে একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দিননাথপুর গ্রাম সংলগ্ন নদীর ঘাটে গোসলে নেমে সে ডুবে যায়। সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরী দল নদীতে খোঁজ করেও  শিশুটির সন্ধান পায় নি।
সংশ্লিস্ট ইউপি সদস্য এনামুল হক বলেন, কয়েকদিন পূর্বে শিশুটি মায়ের সাথে দিননাথপুর গ্রামে আত্মীয় রাকিব আলীর বাড়ি বেড়াতে আসে।  শুক্রবার দুপুরে আত্মীয়র বাড়ির পাশে পিতলাতলা ঘাটে গোসলে নেমে সে নিখোঁজ হয়। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের লীডার হারুনুর রশিদ বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে খোঁজ করে শিশুটিকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল  দুপুর ২টার দিক থেকে নৌকা নিয়ে নদীতে নেমে খোঁজ শুরু করে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুটির খোঁজ মেলেনি।