চাঁপাইনবাবগঞ্জে প্রেসিডেন্ট’স স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-১০ ০৯:২৪:১০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট’স স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও মেডেল বিতরণ করা হয়েছে। বুধবার (৯অক্টোবর) সকালে জেলা স্কাউটস ভবনে জেলা স্কাউটস এর আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আব্দুস সামাদ।স্কাউটস,চাঁপাইনবাবগঞ্জের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ স্কাউটস সম্পাদক গোলাম রশিদ।
এ বছর জেলায় প্রেসিডেন্ট’স স্কাউট,শাপলা কাব অ্যাওয়ার্ডসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩৪জনকে সনদ ও মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাব্বির আহমেদ,জেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ আসলাম কবীর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষক ও স্কাউটরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দূর্যোগ মোকাবেলা, ট্রাফিক নিয়ন্ত্রণে স্কাউটদের ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, স্কাউটস আদর্শ জীবন গঠনে  গুরুত্বপূর্ণ অবদান রাখে।