চাঁপাইনবাবগঞ্জে দ্রæত কমছে পদ্মা,মহানন্দা,পূণর্ভবাসহ নদীগুলোর পানি,বাড়তে শুরু করেছে পদ্মা তীরের ভাঙ্

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-০৭ ২৩:২০:৩২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে পদ্মা,মহানন্দা,পূণর্ভবাসহ নদীগুলোর পানি দ্বিতীয় দফায় বাড়তে শুরু করার পর আবারও কমতে শুরু করেছে। পদ্মার পানি গত ৩ দিন, মহানন্দার পানি ২দিন ও পূণর্ভবার পানি ১ দিন থেকে কমছে। এদিকে পানি কমার সাথে সাথে বাড়তে শুরু করেছে পদ্মাতীরবর্তী বিভিন্ন স্থানের নদীভাঙ্গণ। এদিকে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যহত রয়েছে। সোমবার(৭ অক্টোবর)  সকাল পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় জেলায় গড়ে ২০ সেমি বৃষ্টিপাত রেকর্ড করেছে কৃষি বিভাগ।
পাউবো সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বিপদসীমা ২২.০৫ মিটার।  পদ্মা সোমবার(৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায়  বিগত ২৪ ঘন্টায় ২৯ সেমি কমে ২০. ৪৪ মিটারে প্রবাহিত হচ্ছিল। জেলার অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫ মিটার।  সোমবার সন্ধ্যায় নদীটি বিগত ২৪ ঘন্টায় নদীটি ১৩ সেমি  কমে  ১৯. ১৫ মিটারে প্রবাহিত হচ্ছিল। জেলার অপর নদী গোমস্তাপুর উপজেলার পূর্ণভবার পানি সেমাবার সন্ধ্যা পর্য়ন্ত বিগত ২৪ ঘন্টায় ১২ সেমি কমে ১৯.৮২ মিটারে প্রবাহিত হচ্ছিল। এর বিপৎসীমা ২১.৫৫ মিটার।
জেলা পনি উন্নয়ন বোর্ড নির্বাহি প্রকৗেশলী এস.এম আহসান হাবিব বলেন, বৃষ্টিপাত কমে আসছে। নদীর পানিও দ্রæত কমছে। এখন পদ্মাতীরের ভাঙ্গণ বাড়ছে। সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভাঙ্গণ চলছে। তবে পানি কমা শুরু হবার পর শিবগঞ্জের পাঁকা ইউনিয়নে ভাঙ্গণ তীব্র হয়েছে। চলছে পদ্মার বামতীর সংরক্ষণ কাজ। এদিকে পাঁকা ইউনিয়ন পর্যন্ত তীর সংরক্ষণে বড় একটি ডিপিপি প্রণয়নের কাজ চলছে। এটি পাস হবার পর ভাঙ্গরোধে জেলার সবথেকে বড় প্রকল্প শুরু হবে।