চাঁপাইনবাবগঞ্জে শ্মশুড়বাড়ি থেকে এক মুহুরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-০৭ ২৩:০২:৩১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ   শহরের শিবতলা চাইপাড়া এলাকার শ্মশুড়বাড়ি থেকে জাফর আলী(৪৭) নামে চাঁপাইনবাবগঞ্জের আদালতে কর্মরত এক মুহুরীর সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(৭ অক্টোবর) বিকালে ঘরের ভেতর থেকে আটকানো দরজা ভেঙ্গে মরদেহ বের করা হয়। তিনি জেলার সদর ্উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পালশা গ্রামের বদিউজ্জামানের ছেলে। পুলিশ জানায়, জাফর শ্মাশুড়ির  কুলখানি উপলক্ষে শ্মশুড়বাড়ি আসার পর এই ঘটনা ঘটে। তিনি মানসিকভাবে সমস্যাগ্রস্থ ছিলেন বলে জানা গেছে।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম জাকারিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।