ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ নারী দল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১০-০৬ ০৯:২৩:৩৪
image

শারজায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ দল।
টস জিতে ব্যাট করতে নেমে নাহিদা আক্তার, রিতুমনি আর ফাহিমা খাতুনদের দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেটে ১১৮ রান তোলে ইংল্যান্ড।দলের হয়ে ড্যানিওয়াট করেন সর্বোচ্চ ৪১ রান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। দলীয় ১৭ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। 
তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবাহানা মোস্তারী প্রাথমিক চাপ সামাল দেন। ব্যক্তিগত ১৫ রানে জ্যোতি আউট হলে ব্যাটিং লাইন আপে ছন্দপতন ঘটে।এরপর বাকি ব্যাটস ম্যানরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। 
শেষ পর্যন্ত একাই লড়াই করেন সোবাহান মোস্তারী। ৪৪ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৯৭ রানে থামে বাংলাদেশের ইনিংস।