নগরীর আখালিয়ায় তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সিলেট প্রতিনিধি
  • ২০২১-০৫-১০ ১৩:২১:০১
image
সিলেট নগরীর আখালিয়ায় ঝুলন্ত অবস্থায় আকলিমা আক্তার রিমা (২০) নামে এক তরুনীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ মে) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। নিহত তরুনী গোলাপগঞ্জের রানাপিং গ্রামের আব্দুল আহাদ শিবলুর মেয়ে। বর্তমানে তারা আখালিয়ার সুরমা আবাসিক এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন। জানা যায়, সোমবার ইফতারের পর রিমা বাসার ২য় তলায় তার রুমে চলে যায়। পরে রাত ৯টার দিকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে তার রহস্যজনক এমন মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। লাশ উদ্ধারের সময় তার দু-পা বিছানায় ছিল। এনিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। বিষটি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ বলেন, পুলিশ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে।