ভোলাহাটে ৩৮ আ’লীগ নেতাকর্মীর নামে বিএনপি নেতার হত্যাচেষ্টা ও চাঁদাবাজি মামলা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-০৪ ২৩:১৮:১৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  ভোলাহাট উপজেলায়  আ’লীগের ৩৮ নেতাকর্মীর নামে হত্যাচেষ্টা ও চাঁদাবাজি মামলা করেছেন উপজেলা বিএনপি নেতা আব্দুর রশিদ। মামলায় অজ্ঞাত পরিচয় আরও নেতাকর্মীর বিষয়টিও উল্লেখ আছে। গত বুধবার(২ অক্টোবর) রাতে ভোলাহাট থানায় মামলাটি রেকর্ড হয়। মামলার পর গত বুধবার(৩ অক্টোবর) পুলিশ একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিনুর রহমান। এজাহারে বাদী অভিযোগ করেছেন,বিগত সরকার পতনের দু’দিন আগে ৩ আগষ্ট উপজেলার সুরানপুর বাজারে তার নিকট চাঁদা চাওয়া ও  মারধরের ঘটনাটি ঘটান  ্আ’লীগ নেতাকর্মীরা।
যাদের নামে মামলা  হয়েছে তার মধ্যে রয়েছেন জেলা আ’লীগ সহ-সভাপতি আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, সহ-সভাপতি মো. সাইফুল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রাববুল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, ভোলাহাট ইউপি চেয়ারম্যান পিয়ার জাহান, উপজেলা যুবলীগ সভাপতি বাবলু, সাধারণ সম্পাদক তোফায়েল, সাবেক দলদলি ইউপি চেয়ারম্যান আরজেদ আলী ভুট্টু, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাফাত টুইংকেল, সাধারণ সম্পাদক আহসান সহ উপজেলা  ও বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা।