ফেন্সিডিলসহ বরিশালে আটক সাতক্ষীরার রোকেয়া

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৪-১০-০৪ ২০:৩৫:৩১
image

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে ২২ (বাইশ) বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে একটি অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।
বিএমপি'র গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ছগির হোসেনের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন এসআই মোঃ ফিরোজ আলম, এএসআই মোঃ জাকির হোসেন, এএসআই মোয়াজ্জেম হোসেন, পুলিশ সদস্য মোঃ সাইফুল ইসলাম,মোঃ মোজাম্মেল হক, নারী পুলিশ সদস্য নাজমিন আক্তারসহ অন্যান্যরা।
গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ৪ অক্টোবর  দুপুর ১টায় কোতয়ালী মডেল থানাধীন ২৩ নং ওয়ার্ড, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ চৌ-মাথা সংলগ্ন নবগ্রাম রোড উদয়ন বিদ্যালয় প্রাথমিক শাখা স্কুল এলাকায় এই উপর অভিযান পরিচালনা করা হয়। 
অভিযানে রোকেয়া বেগম (৫৩) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 
তিনি সাতক্ষিরা জেলার দেবহাটা উপজেলার  সেকান্দারা গ্রামের খলিল গাজীর স্ত্রী বলে জানিয়েছেন অভিযুক্ত । 
অভিযুক্ত রোকেয়া বেগম এর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।