চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ককটেল ও গাঁজা উদ্ধার,গ্রেপ্তার ১

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-০৪ ২০:২২:২১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুই পৃথক অভিযানে ৩টি ককটেল, ২টি ডেমেজ ককটেলের খোসা  ও  ১ কেজি ৮০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার হয়েছে। গাঁজা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হয়েছে শিবগঞ্জের বাবুপুর কদমতলা গ্রামের মন্টুর ছেলে রুবেল(৩২) নামে এক যুবক।  শুক্রবার(৪ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  ভারত থেকে চোরাচালানে আনা  এসব দ্রব্য উদ্ধারেঅভিযানগুলো চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন( ৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল মনির-উজ-জামান জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে দূর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি ঘাটের পাশে একটি কলা বাগানে মনোহরপুর বিওপির টহলদলের হাতে গাঁজাসহ গ্রেপ্তার হয় মন্টু। এর আগে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সীমান্তের প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের ভেতর একই ইউনিয়নের হলুদিয়া  গ্রামের মাঠের মধ্যে  বালতিতে লুকিয়ে রাখা ৩টি ককটেল ও ২টি ড্যামেজ খোসা উদ্ধার করে ফতেপুর বিওপির একটি টহল দল। এসব ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান অধিনায়ক।