নদী ভাংগনের কবল থেকে ঘর বাড়ী রক্ষায় কাজ করছে এলাকাবাসী

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-১০-০৪ ১৫:১৩:০৬
image

কোম্পানী প্রতিনিধি
বন্যার পানির স্রোতে মুছাপুর রেগুলেটর ভেঙ্গে ডাওয়ার কারনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে প্রতিদিন ছোট ফেনী  নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে মানুষের ঘর, বাড়ী। নদী ভাঙ্গা থেকে এলাকার মানুষের ঘর,বডী রক্ষা করতে  প্রতিদিন কাজ করছেন স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মী ও জনপ্রতিনি।চাচ্ছেন সকলের সহযোগিতা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মানুষের ঘর, বাডী রক্ষা করতে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবদুল হক শাহাজাহান, ৭ নং ওয়ার্ডের মেম্বার আজগর আলী জাহাঙ্গীরের সার্বিক সহযোগিতায়
৭ নং ওয়ার্ডের ছোট ফেনী নদীর তীরবর্তী  এলাকার মানুষের ঘর, বাডীর রক্ষা করতে নদীর মোহনা পরিবর্তনের কাজ করতেছেন। এসময় উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার আজগর আলী জাহাঙ্গীর,ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুল সাকুর বেলাল, সাধারণ সম্পাদক মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক কামালসহ দলের নেতা-কর্মী ও এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৬ শে আগষ্ট বন্যার পানির অতিরিক্ত স্রোতের পানির কারনে আমাদের মুছাপুর রেগুলেটর ভেঙ্গে যাওযার কারনে জোয়ারের পানির স্রোতে প্রতিদিন আমাদের ঘর,বাডী নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে।
মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবদুল হক শাহাজাহান, ৭ নং ওয়ার্ডের মেম্বার আজগর আলী জাহাঙ্গীরের সার্বিক সহযোগিতায় আর আমাদের এলাকার লোকজনকে সাথে নিয়ে নদী ভাঙ্গনের কবল থেকে মানুষের ঘর, বাডী রক্ষা করতে সর্বচ্চো চেষ্টা করতেছি।
এলাকাবাসী আরো জানান,সরকারি ড্রেজার মেশিন আসার আগে আমাদের আমরা সকলে যদি এগিয়ে না আসি তাহলে তো আমাদের সব কিছু হারিয়ে পথে বসতে হবে।