কোম্পানীগঞ্জে ২ দিন ব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-১০-০৪ ১৫:০৮:৪৭
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২ দিন ব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী প্রশিক্ষণে উপস্থিত ছিলেন নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মীরা রানী দাস, জেলা প্রশিক্ষণ অফিসার  মুহাম্মদ শহীদুল ইসলাম,  অতিরিক্ত উপপরিচালক মো: নুরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মো: জাহাঙ্গীর আলম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: নুরুল আলম ভূঁইয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন,উপসহকারী কৃষি অফিসার মো: বোরহান উদ্দিন প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন কৃষক-কৃষাণী উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে ফলের চারা ও সবজির বীজ বিতরণ করা হয়।
যাদের দেড় শতক পতিত জমি রয়েছে তাদেরকেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রত্যেক কৃষককে কৃষি অফিস থেকে প্রশিক্ষণ ও সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। কৃষি অফিসের সহযোগিতায় বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষ করে নিজের পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে।