বা সু মৈ ত্র

  • মরেছি ফাঁসিতে
  • ২০২৪-১০-০৪ ১০:০১:৩০
image

তোমার হাসিতে মরেছি ফাঁসিতে 
কেমন করে আর বাঁচি 
তুমি আসবে আমায় ভালোবাসবে
সেই আশাতেই আছি।

আকাশে বৃষ্টি ঝরঝর ভরা ভাদর
অঙ্গে নীলাম্বরি জড়িয়ে
স্নিগ্ধ শরৎ শিশির ব্যাকুলিত শরীর
আসবে বলে আছি দাঁড়িয়ে।

ছাতিমের সুগন্ধ মনে বড়ো আনন্দ
কাশফুলে ছেয়ে গেছে ভূমি
হৃদয় কন্দরে চঞ্চলিত অন্তরে
আঘাত হানিলে কে গো তুমি।

তুমি কী সুলোচনা না-কি দেবসেনা
কীভাবে চিনবো তোমায় বলো
বিমূঢ় হয়েছি আমি অজ্ঞাত তুমি
এর থেকে না আসাই ছিলো ভালো।

অকস্মাৎ আখিতে অপলক চাহনিতে 
আবারও মরেছি তোমার দৃষ্টিতে
ঈশ্বরের সৃষ্টি ঘটালো এক অনাসৃষ্টি
বেঁচে আছি শুধু তোমার প্রেম বৃষ্টিতে।।