কভু যদি কোনো ক্ষণে, রাত জাগো নির্জনে,
যদি দূর আকাশে মধু পূর্ণিমা রয়।
কভু যদি উঞ্চ তাপ দাহে, বিষন্নতা চাপে দেহে,
যদি ধরা পরে ক্ষন তরে মৃদু বায়ু বয়।-
তুমি পারো যদি একবার,খুলিয়া দক্ষিণা দ্বার,
কুরসিটা পাশে টেনে বসো বাতায়নে।
জোছনার নিবিড় ছায়ে মৃদু বায়ু মেখে গাঁয়ে,
সুশীতল হলে প্রান ভেবো মনে মনে।
অদৃশ্য সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহি,
স্মৃতির সে ডায়রিটা দেখো কাচে টানি।
তুমি যে ভুলে ভুল করে, চলে গেলে দূরে সরে,
সেখানেতে ভুল ছিল কার কতোখানি?
যদি অনুভবে অনুক্ষণে মোর কথা জাগে মনে,
হৃদয় আকাশে তব ক্ষীণ মেঘ জমে।
তবে নিজেকে প্রশ্ন করে জেনে নিও ভালো করে,
কে ছলনা মেখেছিলো শ্নেহমায়া প্রেমে।
আজও স্মৃতিগুলো ঘেটে ঘেটে নিশিভর চেটেচেটে
অকারণে ক্ষণে ক্ষণে আঁখি জলে ভাসে বুক।
শুধু মনে যাতনা বিষাদ মেখে,অপলক চেয়ে থেকে,
নিবিড় কান্না মাঝে খোজে ফিরি কিছু সুখ।
প্রেম আজও আছে;কালও রবে;ভাবনাতে অনুভবে,
ঘুচিবেনা কখনো'তা শুধু একা মরনে।
আজ; তব এতো ঘৃনা যাতে,কি ছিলো পাপ তাতে?
পারো যদি ভুলে যেও রাখিওনা স্মরণে।