এই বিচারের দায়টা নেবে কে?
বিচারবিহীন বিচারকের দায়।
এই মহাজন স্বজন আপন নয়,
এক নিমেষেই উল্টে গেল
শত দিনের -লক্ষ নিযুত কোটির ক্ষনের
হাজার মেধার বিবেক ভরা
এক বিচারের রায়।
অনেক আঁধার অশ্রুডোবা রাত
অনেক অনেক রক্তক্ষণ
গভীর হৃদয় ক্ষত
উছলে ওঠা কান্না অবিরত -
ঘুচিয়ে দেবে ন্যায় বিচারের
গোলাগ ফোটা ভোর-
আশায় ছিলাম -
বড় বেশি আশার আলোয় বুকটা বেধেছিলাম।
ভাবিনি তো - দৈত্য দানব ফেরাউনও
মানুষ রুপী,
বিচারকের পোশাক পরে ঠা- ঠা-- রবে
অট্টহাসি হাসে--.
শোন্ মহারাজ ভাল করে শোন্-
দিনটা তোমার একার শুধু নয়।
আকাশ ছোঁয়া আসছে দেখো
দিন বদলের দিন।