চৌগাছায় দুর্গাপূজা উদযাপন পরিষদ-এর নেতৃবৃন্দের সাথে বিএনপি'র মতবিনিময় সভা

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৪-১০-০৩ ২১:৫৭:৪০
image

যশোরের চৌগাছায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল চারটায় পৌর শহরের বেলাপ্রিক্যাডেট স্কুল মাঠে আসন্ন শারদীয় দূর্গপুজা উপলক্ষে চৌগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম। পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সালা উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিএনপি নেতা গোলাম রেজা দুলু, এ্যাড ইছাহক ও যশোর-২ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিএনপি নেতা মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাছুদুল হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড আলী বুদ্দীন খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল।
আরো বক্তৃতা করেন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, উপজেলা কৃষক দলের সভাপতি আজগর আলী, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা ও সদস্য সচিব মেহেরান হাসান জিতু, প্রমুখ।