সাবেক এসপি তানভীর আরাফাতের বিরুদ্ধে কুষ্টিয়ায় মামলা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৪-১০-০৩ ১৬:০৯:০৩
image

কুষ্টিয়ার সাবেক এসপি, বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার তানভীর আরাফাতের বিরুদ্ধে এবার মামলা দায়ের করেছে বিএনপি নেতা আলতাফ হোসেন, মদন আলী ও কুদরত আলীর পরিবার। 
সরকারের  বিরুদ্ধে যে কথা বলবে তার হাত-পা ভেঙ্গে দেব, জেল খাটাবো আর না হয় তাদের (পেয়ারা হায় পাকিস্তান) পাঠিয়ে দিব। কুষ্টিয়ায় আওয়ামীলীগের একটি জনসভায় বিএনপি, জামাত পন্থীদের এভাবেই হুমকি প্রদান করেছিলেন ততকালীন এসপি তানভীর আরাফাত। 
তার এমন বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিলো খোদ আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝেও। জনরোষে পড়া তানভীর আরাফাতকে অবশেষে বদলী করা হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশে।
বিএমপি উপ-পুলিশ কমিশনার সিএসবিতে দ্বায়িত্ব দিলেও তদবির করে দ্বায়িত্ব গ্রহণ করেন ট্রাফিক বিভাগে। ট্রাফিকে থাকা তার সাবেক শীষ্য টিআই রহীম, টিআই বিদ্যুৎ, সার্জেন্ট মশিউর এবং নিজের বডি গার্ড লিংকনকে কে নিয়ে গড়ে তোলেন ওস্তাদ শিষ্য সিন্ডিকেট। অপকর্মের ওস্তাদ তানভীর আরাফাতের নির্দেশে মামলা ও আটক বানিজ্যে সরাসরি অংশগ্রহণ করেছে টিআই রহীম, বিদ্যুৎ হোতারা।
হলুদ অটো রিকশা আটকে করে ৪-৫ হাজার টাকার বিনিময় ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে এই তানভীর আরাফাত গংদের বিরুদ্ধে। ব্যাংকে টাকা জমা না হয়ে নিজেদের পকেটে গেছে কথিত জরিমানার টাকা। আর  সরকার হারিয়েছে কোটি কোটি টাকার রাজস্ব। 
অভিযোগ রয়েছে এই বানিজ্য করে প্রতি মাসে কোটি টাকা হাতিয়ে নিয়েছে ডিসি ট্রাফিক তানভীর আরাফাত, টিআই রহীম, টিআই বিদ্যুৎ, সার্জেন্ট মশিউর কনস্টবেল লিংকন গংরা। বরিশাল রুপাতলী এলাকায় রহীম বিদ্যুৎ সম্পদের পাহাড় গড়েছেন বলেও অভিযোগ রয়েছে। 
বিভিন্ন দপ্তর ম্যানেজ করে চলা চক্রের অন্যতম হোতা টিআই রহীম শিল্প পুলিশে বদলী হলেও বহাল তবিয়তে থাকেন তানভীর আরাফাত বিদ্যুৎ, মশিউর গংরা।
সর্বশেষ জুলাই আন্দোলনে আওয়ামীলীগ সরকার টিকিয়ে রাখতে বরিশালে ছাত্র জনতার উপর হামলা করার ছবি তুলতে গেলে উপস্থিত সংবাদ কর্মীদের উপর নিজে হামলা চালায় আওয়ামীপন্থী পুলিশ তানভীর।  
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুর রহমান। পৃথক ৩ মামলায় কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপার ও বর্তমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত, দৌলতপুর থানার ওসি শাহদারা খান, আরিফুর রহমান ও ইন্সপেক্টর নিশিকান্তকে আসামি করা হয়েছে।