রী তা রা য়

  • মন চলে
  • ২০২৪-১০-০৩ ১১:২৮:২৬
image

মন উড়ে শারদে
রয় না তো গারদে!
গাঙ চিল ডানা মেলে
চলে উড়ে বিলে- ঝিলে।
ঘাঁসফড়িং এর তাই ব্যস্ততা 
ঝালাক নতুন নৃত্যকলা।

গেদু তেলার গানে গানে
ঘূর্ণি রানীর কোমর দোলে।
ঝিঁঝিঁর বাজনা ঝনাৎঝন
জমছে আসর গমাগম।

মন চলে তাই আকাশ পানে
নীল তারাটার নীল ভুবনে।
আকাশ জুড়েে উড়ছে ছাই
মানসী রে মোর কোথা পাই?
মন চলে তাই সাঁইসাঁই
বিহঙ্গী মোর সাথী ভাই!

তাই উড়ছি আমি উড়ছি
মন ফাগুনে পুড়ছি!
বাউল মনে তাই গুনগুন
মানসী বিহনে ধুঁপ আগুন।।