ইসরাইলে প্রবেশে জাতিসংঘের মহাসচিবকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১০-০৩ ১০:৩৬:৪২
image

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ইসরাইলে প্রবেশে। ‘পারসনা নন গ্রেটা’ আখ্যা দিয়ে তাকে এই নিষেধাজ্ঞা দেয় তেলআবিব। 
বুধবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েল কার্টজ বলেছেন, মঙ্গলবার ইসরাইলে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দ্ব্যর্থহীনভাবে তার নিন্দা জানাননি গুতেরেস। এ কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি ইসরাইলে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি রয কূটনৈতিক সুবিধা পান, সেটা আর দেবে না ইসরাইল।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ জাতিসংঘ মহাসচিব ইসরাইল বিরোধী। তিনি সন্ত্রাসী, ধর্ষক ও খুনিদের মদদদাতা। জাতিসংঘের ইতিহাসে ‘একটি কলঙ্ক’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন আন্তোনিও গুতেরেস।
যদিও, মঙ্গলবার মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধির ঘটনায় নিন্দা জানান জাতিসংঘের প্রধান। একই সঙ্গে তিনি যুদ্ধ বিরতিরও আহবান জানান। 
মঙ্গলবার রাতে ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর মধ্যে কিছু ‘হাইপারসনিক ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রও ছিল, যেগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০ হাজার মাইল বলে ধারণা করা হচ্ছে।
এ হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের রাজধানী তেল আবিবের তিনটি সামরিক ঘাঁটি। গাজা ও লেবাননে হত্যাকাণ্ডের পাশাপাশি হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসি কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছে তেহরান।
ইরানের এ হামলার পর নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন রনতানিয়াহু। বৈঠক শুরুর আগে ইরানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অনেক বড় ভুল করেছে ইরান। তাদেরকে এই ভুলের গুরুতর ফল রভাগ করতে হবে।
হামলার পরপরই ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত আছে ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বড় ভুল করেছে ইরান। এর চরম মূল্য দিতে হবে। এদিকে ইরান বলেছে, ইসরাইল যদি এই হামলার জবাব দেয়, তাহলে আরও হামলা চালানো হবে।