সহকারি প্রাথমিক শিক্ষকদের ১০ম ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড প্রদানের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ।
বুধবার ২ সেপ্টেম্বর বিকেলে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা পরিষদের সামনে অঝোর বারিধারার মাঝে কয়েকশ শিক্ষক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষক নেতা গোলাম মাওলা বাবু, সাহাব উদ্দিন ভূঁইয়া, মোকারম আলী, নূর হোসাইন, আফরোজা বেগম,এন এইচ সুমন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, আক্তার জাহান,সহকারী শিক্ষক আবদুল জলিল, মমতাজ বেগম,তাসলিমা আক্তার,মরিয়ম,নাজমুন নাহার,মাসুদা,জিয়া,নাহিদা, প্রমুখ।
এ সময় শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষকদের তৃতীয় শ্রেনীর কর্মচারী থেকে সম্মানজনক স্থানে উন্নীত করে সহকারী শিক্ষকদের ১০ ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড প্রদানের দাবি জানান।