গোমস্তাপুরে মাটি খননকালে ১১৬ রাউন্ড গুলি উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-০২ ২০:৪২:০৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলায় মাটি খননকালে মাটির নীচ থেকে ১১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গুলিগুলো বহু পুরোনো ও মরিচা ধরা। পুলিশের প্রাথমিক ধারণা এগুলো রাইফেলের গুলি হতে পারে। পুলিশ জানায়,বুধবার(২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে আলীনগর ইউনিয়নের দিয়াড়াপাড়া গ্রামের কৃখশ আব্দুল লতিফ(৫৬) বাড়ির পেছনে আমবাগানে গোয়ালঘর নির্মাণের জন্য মাটি খনন করছিলেন। এ সময় তিনি গুলির সন্ধান পেলে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  স্থানীয় ইউপি চেয়ারম্যানের  উপস্থিতিতে ১১৬ রাউন্ড গুলি জব্দ করে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম বলেন,গুলিগুলো অকেজো হয়ে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।