চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবিরের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-২৮ ২৩:১৬:৫০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর মোল্লাটোলা গ্রামের বীর মক্তিযোদ্ধা  আলমগীর কবির(৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গত শুক্রবার(২৭ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকা সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ বহু গূণগ্রাহী রখে গেছেন।
শনিবার(২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় আজমতপুর মোল্লাটোলা গ্রামের গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ,শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) আরমান আলী, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু,আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মিজানুর রহমান সহ গণ্যমান্য ব্যাক্তিরা।