বরগুনায় জেলা পর্যায়ে নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • এম আর অভি,
  • ২০২৪-০৯-২৮ ২৩:১৪:২৪
image

 বরগুনা প্রতিনিধি:বরগুনায় জেলা পর্যায়ে নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  (২৮ শে সেপ্টেম্বর)  শনিবার  সকাল ১০ টায়   বরগুনা জাগোনারী পাঠশালায়  বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয় । নাগরিক প্লাটফর্ম এর  আহবায়ক চিত্তরঞ্জন শীল এর সভাপতিত্বে  সভায়   মূল আলোচনায় অংশগ্রহন করেন  যুগ্ম আহবায়ক এ্যাডঃ সঞ্জীব দাস, জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক  ফজলুল করিম, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি গৌরাঙ্গ শিকদার শিবু, পুজা উদযাপন পরিষদের সভাপতি শুখরঞ্জন শীল, তালতলী রাখাইন সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মং চিন থান,বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম খোকন, বামনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাসির উদ্দীন মোল্লা,আমতলী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জাকির হোসেন।সভায় আগামী অক্টোবর মাসে  জেলা ও উপজেলা জেলা পর্যাযে যে কার্যক্রম অনুষ্ঠিত হবে সে বিষয়ে আলোচনা করা হয়। সভায় বর্তমানে ঘটে যাওয়া বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো  নিয়ে ও আগামী শারদীয় দুর্গা উৎসবকে মাথায় রেখে বক্তারা বিস্তারিত আলোচনা করেন। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বরগুনা জেলা নাগরিক প্লাটফর্ম এর সদস্য ও বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক  জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ঝন্টু, লোকবেতারের পরিচালক ও সনাক সভাপতি  মনির হোসেন কামাল, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ সেলিনা বেগম ও নারী নেত্রী খালেদা ইসলাম সুইটি।  সভায় বক্তারা উল্লেখ করেন যে ইতিমধ্যে আস্থা প্রকল্পের আয়োজনে এলাকায় শান্তি সম্প্রতি ও সহনশীলতা বজায় রাখার জন্য উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।  সভায় বক্তারা শান্তি সম্প্রীতির  এই আন্দোলন সব পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য উদাত্ব আহবান জানান।  সভায় বরগুনা জেলার ০৬ টি উপজেলা থেকে ৩০ জন সদস্য অংশগ্রহন করেন। সভাটি সঞ্চালনা করেন জেলা নাগরিক প্লাটফর্ম এর যুগ্ম আহবায়ক এ্যাড: সঞ্জীব দাস। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহায়তায ছিলেন ফিল্ড অফিসার কোহিনুর বেগম ও আবিদা সুলতানা।