চাঁপাইনবাবঞ্জে দূর্গাপুজা ্উপলক্ষে কোল নারীদের শাড়ি উপহার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-২৮ ২৩:০৪:২১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে চাঁপাইনবাবগপঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের চাতরাপাড়া গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোল সম্প্রদায়ের ২৯ জন নারীর  মাঝে নতুন শাড়ী বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারী সংগঠন জাগো নারী বহ্নিশিখা। শনিবার(২৮ সেপ্টেম্বর) বিকালে এ উপহার বিতরণ করা হয়।
এ সময়  বাল্য বিয়ে রোধ সম্পর্কে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন, সদস্য লিপি রানী সাহা,কুমকুম খাতুন, ছায়া রানী সাহা, গ্রামের মোড়ল লাছাম মুরুমু, শিক্ষক নির্মম সরেন,কোল নারী মাংরি হাসদা প্রমুখ। কোল নারীরা পুজোয় শাড়ী উপহার পেয়ে ধন্যবাদ জ্ঞাপণ করেন।