খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের আওতাধীন শাখা অফিস প্রদানের দাবিতে মানববন্ধন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৯-২৪ ১০:৩১:০৭
image

খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের আওতাধীন (রেজি নং ৬২২) এর ড্রাইভার ও হেল্পারদের শাখা অফিস প্রদানের দাবিতে গতকাল বিকাল ৫ টায় গিলাতলা ৬ নং ওয়ার্ড কেন্দ্রীয় পণ্যাগার পল্লী বিদুৎতায়ন বোর্ডের সামনে প্রায় ঘন্টাব্যাপ্যি মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মোঃ তৌহিদ মোল্লার সভাপতিত্বে ও ড্রাইভার আরমান হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন মাসুম শেখ ড্রাইভার , আব্বাস হোসেন ড্রাইভার , ওয়াসিম মোল্ল্যা ড্রাইভার, শওকত হোসেন কালু  ড্রাইভার, গফফার মোল্ল্যা ড্রাইভার , ওহিদুল ড্রাইভার, ফয়সাল ড্রাইভার , ফারুক ড্রাইভার , রানা ড্রাইভার , শহিদুল ড্রাইভার, বাবু ড্রাইভার, মহিদুল, সোহেল, সুজয়, সজ্ঞয়, আমজাদ ড্রাইভার, সাইফুল, ইব্রাহিম, সালাউদ্দীন, রুবেল, টিটো, আনিছুর রহমান বিল্লাল, হাবিবুর, ওহিদুল ইসলাম ড্রাইভার, চান হাওলাদার প্রমুখ মানববন্ধন বক্তারা বলেন আমরা চরম বৈষম্যের স্বীকার আমাদের ৬ নং ওয়ার্ডে ৬২২ এর সদস্য সংখ্যা বেশি হলেও আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে সকল প্রকার সুযোগ সুবিধা থেকে । এজন্য বক্তারা ইউনিয়নের  সভাপতি ও সাধারন  সম্পাদক আবুল কালাম আজাদের সুদৃষ্টি কামনা করেন এছাড়া অতিদ্রত গিলাতলা ৬ নং ওয়ার্ডে ৬৬২ এর শাখা অফিস খোলার জোর দাবি জানান।