মহেশখালীতে রাজনৈতিক অস্থিরতাকে পুজি করে সরকারী চলাচলের রাস্তা-জমি দখল করে অবৈধভাবে তেলের বিসি তৈরির

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-০৯-২৩ ২৩:৫১:১৪
image

মহেশখালী কক্সবাজার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ইং
দেশের  চলমান  রাজনৈতিক অস্থিরতা কে পুজি করে সরকারী চলাচলের রাস্তা-জমি দখল করে মায়ানমারে তেল পাচারের জন্য অবৈধ ভাবে তেলের বিসি তৈরির মহোৎসব চলছে।
মহেশখালী  উপজেলার কুতুবজোম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ঘটিভাঙ্গা-সোনাদিয়া সড়ক ব্রিজ সংলগ্ন এলাকায়।
স্থানীয়রা জানিয়েছেন-স্থানীয়  ইউপি সদস্য সিদ্দিক রিমন ইতিপূর্বে অবৈধ ভাবে নদীর উপরে জেলেদের ফিশিং বোটের চলাচলের রাস্তায়  প্রতিবন্ধকতা সৃষ্টি করে  তেলের  বিসি তৈরির তার বৈধ-অবৈধ  ব্যবসা সম্প্রসারণ  করে যাচ্ছে বীরদর্পে।
উক্ত বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের পক্ষ থেকে কোন হস্তক্ষেপ না করার কারণে কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম আরো একটি জেটি নির্মাণ করে।
পরিশেষে তারই ধারাবাহিকতায় বর্তমানে দেশের  চলমান রাজনৈতিক অস্থিরতা কে পুজি করে স্থানীয় যুবদলের নেতা শাহেদ, আকবরের  সমন্বয়ে একটি সিন্ডিকেট সরকারী চলাচলের রাস্তা-জমি দখল করে মায়ানমারে তেল পাচারের জন্য সংরক্ষিত বনের কাছ কেটে জেটি  নির্মাণ করে অবৈধ ভাবে তেলের বিসি তৈরি করার কাজ চলমান রয়েছে।

এসব দেখার যেন কেউ নেই ঘটিভাঙ্গায়!

সরকারী চলাচলের রাস্তা ও জমি অবৈধ দখল করে সংরক্ষিত বনাঞ্চলের গাছ দিয়ে জেটি নির্মাণ করে তেলের বিসি তৈরির মহোৎসব চলছে কুতুবজোম ইউনিয়ন ১ নং ওয়ার্ডের ঘটিভাঙ্গা এলাকায়। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২২ ই সেপ্টেম্বর সন্ধ্যায় মহেশখালী উপজেলা সদর থেকে সোনাদিয়া দ্বীপে যাতায়াতের  ঘটিভাঙ্গা এলাকায় ব্রিজের কাছে খানিকক্ষণ দাঁড়ালে দেখা মেলে সরকারী চলাচলের রাস্তা-জমি দখল করে মায়ানমারে তেল পাচারের জন্য সংরক্ষিত বনের কাছ কেটে জেটি  নির্মাণ করে অবৈধ ভাবে তেলের বিসি তৈরি করার কাজ।

সোনাদিয়া যাতায়াতের জন্য ২০০৬ সালে দুটি ব্রিজ নির্মাণে ৬ কোটি বরাদ্দ দেয় সরকার। অপর দিকে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপর অবৈধ দোকান নির্মাণতো আছেই প্রতিনিয়ত।
জানা যায়, ২০০৬ সালে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ব্রিজ দুটি ৷ সেগুলো নির্মাণের তিন বছর পর ২০০৯ সালে ৭৬ লাখ টাকা ব্যয়ে সংযোগ সড়ক নির্মাণ করা হয়। কিন্তু টেকসই না হওয়ায় নির্মাণের তিন বছরের মাথায় ২০১১ সালের জলোচ্ছ্বাসে সড়কটি ভেঙে বিলীন হয়ে যায়। এরপর প্রায় এক যুগ পারহলেও  ব্রিজ চালু হয়নি এখনো।
ব্রিজের পাশে নদীতে ফিশিং বোটের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকা সৃষ্টি করে অবৈধভাবে জেটি নির্মাণ করে তেলের বিসি তৈরি করা স্থানীয় যুবদলের নেতা শাহেদ খাঁন জানান- কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল এর কাজ থেকে অনুমতি নিয়ে আমরা জনগণের চলাচলের  স্বার্থে ও আমাদের তেলের বিসি বসিয়ে ব্যবসা করার লক্ষ্যে জেটি নির্মাণ করতেছি কিন্তু তার স্বপক্ষে কোন অনুমতির কাগজ তিনি প্রতিবেদককে দেখাতে পারেনি। 
পক্ষান্তরে প্রতিবেদকে নিউজ না করার অনুরোধ করে বলেন- একরাম মেম্বার আপনাদের সাথে যোগাযোগ করবে।
উক্ত বিষয় কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল এর কাজ থেকে জানতে চাইলে তিনি বলেন - সরকারি রাস্তা ও জমি দখল করে অবৈধভাবে জেটি নির্মাণ করে তেলের বিসি তৈরি করার বিষয়ে ইতিপূর্বে আমি অবগত নই।
অনুমতির কথা জানতে চাইলে তিনি আরো বলেন- সরকারি রাস্তা ও জমি দখল করে জেটি নির্মাণ ও তেলের বিসি বসানোর অনুমতি দেওয়া একতেয়ার আমার নেই। কেউ আমার নাম ব্যবহার করলে তার দায়ী আমি না।
জবর দখলকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।