মো বা র ক হো সে ন

  • মানুষ তো ক্ষণিকের ফানুস
  • ২০২৪-০৯-২১ ২২:৫৯:৫২
image

"লোভে পাপ পাপে মরণ"
এ কথাটি থাকে না সবার স্মরণ। 
ভাবে না পরে কী হবে, 
দুদিনের দুনিয়ায় ক'দিন রবে ! 
ক্ষমতার জোরে- 
প্রচুর ধন সম্পদ গড়ে,
অবৈধ পথকে করে সাথি,
অবশেষে আসে কালরাতি ! 

ধরা পড়ে একদিন-
দিতেই হয় কড়ায়গণ্ডায় হিসাব
শোধ করতে হয় পাপের যত ঋণ।

আগে যা ভাবার পরে ভেবে হয় না লাভ,
"ঠ্যালার নাম বাবাজি"
হোক না সে শিবাজি,
সাজা পেতেই হয়, ভাঙে রঙিন খোয়াব।

অর্থ আর ক্ষমতার মোহে
পতিত হয় মানুষ,
যদিও পরে জ্ঞান ফেরে
ভাবে, আমি কী করেছি এরে ! 
অমর তো নয় এ' নশ্বর মানুষ 
মানুষ তো ক্ষণিকের ফানুস !