সারাদেশে বিচারবহির্ভূত হত্যা ও আদিবাসীদের উপর হামলা অগ্নিসংযোগের বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও স

  • রায়হান আলম
  • ২০২৪-০৯-২১ ২১:৩০:২৪
image

নওগাঁ প্রতিনিধিঃ ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিচার বহির্ভূত হত্যা ও খাগড়াছড়ি দীঘিনালায় আদিবাসীদের উপর হামলা-অগ্নিসংযোগের বিচারের দাবিতে নওগাঁয় মানব বন্ধন কর্মসুচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁ জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১ টা থেকে ঘন্টাকাল ব্যাপী নওগাঁ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ নওগাঁর আহবায়ক জয়নাল আবেদীন মুকুল, ছাত্র ফ্রন্টের সদস্য সৈয়দ মোর্শেদসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা জানান, বিচার বহির্ভূতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
সেই সঙ্গে খাগড়াছড়িতে আজকে পাহাড়ী জনগণের উপরে যে নির্মম নির্যাতন চলছে,  তাদের বাড়ী ঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে। অনতিবিলম্বে পাহাড়ী জনগণের ন্যায় সঙ্গত অধিকার নিশ্চিত করে তাদের নিরাপদ জীবনের নিশ্চয়তা দানের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি।