শিরোমণিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা মহিলার মর্মান্তিক মৃত্যু

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৯-২০ ২২:৪৪:২৮
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ  নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি পূর্বপাড়া লিন্ডা ক্লিনিক রোডস্থ রেলগেটের দক্ষিণ পাশে ১২/৮ নং কিঃমিঃ মাইল ফলক সংলগ্ন এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা মহিলার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মহিলার বয়স আনুমানিক ৪০ বছর। ট্রেনের ধাক্কায় নিহত মহিলার লাশ রেলওয়ে পুলিশ সুরতহাল শেষে দৌলতপুর ফাঁড়িতে নিয়ে যায়। এ ব্যাপারে দৌলতপুর ফাঁড়ির জিআরপি এসআই তারিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পৌঁছাই। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায় নাই এবং মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।