চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-২০ ১০:৪৩:২৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গত ১২ সেপ্টেম্বর দায়িত্ব নেবার ১ সপ্তাহ পর বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর)  দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে জেলা প্রশাসক নিজের অতীত বিভিন্ন দায়িত্ব পালন সম্পর্কে সাংবাদিকদের জানান ও সাংবাদিকদের সাথে পরিচিত হন। উন্মক্ত আলোচনায় তিনি জেলার বিভিন্ন সমস্যা,সম্ভাবনা,সাংবাদিকদের সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করেন। দেশের বর্তমান প্রেক্ষপটে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে জেলাকে তিনি একটি মডেল জেলায় রুপান্তরে সকলের সহযোগিতা আশা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম, জেলা তথ্য অফিসার আহাদ আলী সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।