ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ শিরোমণি ফ্রেন্ডস ইউনাইটেড প্রিমিয়ার লীগ ৫ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন গতকাল বিকাল ৪ টায় শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। খেলার শুভ উদ্বোধন করেন ইউপি সদস্য আলহাজ¦ শেখ আল আমিন । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ইউনাইটেড এর সভাপতি শেখ আকিব জাবেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিরোমনি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম। বক্তৃতা করেন শেখ হায়দার আলী, শাকিল আহমেদ, তৌফিকুল ইসলাম আম্মান, গোলাম মোস্তফা, ফাহিয়ান ইমরোজ, আকুঞ্জি শামীম, বাইজিদ ইসলাম বাবু প্রমূখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে রূপসা ফুটবল একাদশ বনাম পদ্মা ফুটবল একাদশ। খেলায় পদ্মা ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রূপসা একাদশের আকাশ । খেলা শেষে পুরস্কার বিতরণ করেন তরুণ সংঘ ক্লাবের সভাপতি শেখ তরিকুল ইসলাম।